মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান এবং সাবেক সংসদ সদস্য শামীম শাহনাজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, ও এসপি সাইফুর রহমান এর সম্মানীত পিতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক ও মানবিক সংগঠন ‘তারুণ্যের শক্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি জামে মসজিদে একযোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লীগণ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।