ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গু;লি, পাঁচ যুবক আ;হ’ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে পাঁচজন আ’হ’ত হয়েছেন। গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়।

সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. বাবলু (২৫) শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা হলেন নজরুল ইসলাম ওরফে শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫)। তাঁদের মধ্যে বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আ’হ’ত যুবকেরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। পাশাপাশি তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাতে তাঁরা মোশাকপুর গ্রামের একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজক পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।

আহত নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা অনুষ্ঠানের উদ্দেশে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছররা গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। তাঁদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।

নজরুলের দাবি, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের একজন হারুন এবং অন্যজন পিচ্চি রিয়াদ নামে পরিচিত। তাঁর ভাষ্য, পিচ্চি রিয়াদ তাঁকে বলেন, ‘তুই জামায়াত-শিবির করিস।’ এরপর তাঁর পায়ে অস্ত্র ঠেকিয়ে আবার গুলি করার হুমকি দেওয়া হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাতেই ছররা গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের চিকিৎসা চলছে।

হামলার অভিযোগের বিষয়ে হারুন ও রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবেও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনার পর তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করার বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০