ব্রেকিংঃ
Ajker Nogori Desk
১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশ কেমন করে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও দিনটা বাংলাদেশ রাঙিয়েছে নিজেদের মতো করে। যার পুরো কৃতিত্ব হাসানের। অস্ট্রেলিয়া ডারউইনে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায়। হাসান মাহমুদ একাই পেয়েছেন ৬ উইকেট। ১৭ ওভারে ৩ মেডেনে ৫৫ রানে ৬ উইকেট নেন দ্রুতগতির এই বোলার। হাসান দিনের শুরুতে জেক ওয়েদারাল্ড ও ট্রেভিস হেডের উইকেট নেন। দ্বিতীয় সেশনে তার শিকার প্যাচট কামিন্স ও মিচেল স্টার্ক। শেষ সেশনে পেয়েছেন স্টিভেন স্মিথ ও নাথান লায়নের উইকেট। শুরুর ২ ব্যাটসম্যানকে ফেরানোর পর শেষের ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার হয়েছেন তিনি। ইনিংস শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলেন হাসান। ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ার মাঠে খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম। তারা বিশ্বের অন্যতম সেরা দল। তো এসব কন্ডিশনে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমি শুধু বলটা সঠিক লাইন ও লেংথে রাখার চেষ্টা করেছি। নিজের প্রক্রিয়া ঠিক রাখার দিকে মন দিয়েছি। অধিনায়কের নির্দেশনা শোনার চেষ্টা করেছি।’হাসান বাদে ২টি করে উইকেট নেন তাসকিন ও ইবাদত হোসেন। দুজন ভেঙেছেন মিডল ও লোয়ার মিডল অর্ডার। তাদের নিয়ে হাসান বলেছেন, ‘তারাও (তাসকিন-ইবাদত) দারুণ বোলিং করেছে। সর্বোচ্চ চেষ্টা করেছে।’

সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন হাসান। সেখানে ভালো করায় তার আত্মবিশ্বাস বেড়েছে দাবি করলেন, ‘কাউন্টি ক্রিকেটে খেলা, ইংল্যান্ডে খেলা আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। আশা করি, কেন্টের হয়ে নিয়মিত খেলতে পারব।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ সেপ্টেম্বর রংপুরে জামায়াতের দ্বিতীয় লং মার্চ ঘোষণা

বরিশালে ভ‍্যানচালককে হ’ত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে যুবকের ম’র’দেহ উ’দ্ধার, হত্যায় জড়িত ১ জন গ্রে’প্তা’র

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনীর’ প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

১০

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

১১

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

১২

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

১৩

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৪

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৫

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১৬

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১৭

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৮

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৯

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

২০