ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার আসর থেকে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬

সিলেটের বিয়ানীবাজারে অনলাইন জুয়ার আসর থেকে চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চারখাই বাজারের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অনলাইন জুয়া চক্রের সদস্যরা হলেন- চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কচকটখা গ্রামের মৃত কুতুব আলীর ছেলে পাভেল আহমদ (২৭), গোলাঘাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে দুলাল আহমদ (৩০), পূর্বখলা গ্রামের মৃত খসরু মিয়ার ছেলে জামিল আহমদ (২৪), করগ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে সাবু আহমদ (৩২), কচকটখা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাবের আহমদ (২৯) এবং লাংলাকোনা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. জসিম আহমদ (৩১)।র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে চারখাই বাজারের ওই রেস্তোরাঁয় অনলাইন জুয়ার আসরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়ার কথাও জানিয়েছে র‌্যাব। পরে ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে র‌্যাব-৯।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া অনলাইন জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে, গ্রেপ্তারকৃত পাভেল আহমদ চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হওয়ায় বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছেন ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এনামুল হক এনাম।তিনি বলেন, ‘ছাত্রদল কোনো ধরনের অন্যায়, অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংগঠন তার দায় নেবে না। পাভেল আহমদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০