
কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে আগুন লাগার ঘটনায়
আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’ তার নামেই লিজ় দেয়া হয়েছিল। হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।