ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা নজরদারিতে আনতে এলাকাভিত্তিক তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। তালিকা তৈরির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, অবস্থান ও সাংগঠনিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ সহজ হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন থানা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকায় নেতাকর্মীদের নাম, সাংগঠনিক পদ, ঠিকানা ও যোগাযোগের তথ্যসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বিভিন্ন এলাকায় মিছিল ও অন্যান্য কর্মসূচির খবর পাওয়ার পর নজরদারি বাড়ানো হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর গুলশানে একটি মিছিলের পর ঢাকায় ধারাবাহিক অভিযানে ৩২ জনকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছিল ডিএমপি।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তালিকা তৈরির কাজের সঙ্গে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও মাঠপর্যায়ের গোয়েন্দা সদস্যরা যুক্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় থাকা নেতাকর্মীদের বর্তমান অবস্থান এবং তাদের বিরুদ্ধে থাকা মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।

পুলিশের সূত্রের ভাষ্য, কেউ কেউ আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত বিভিন্ন অ্যাপের পাশাপাশি টেলিগ্রামসহ অন্যান্য মাধ্যম ব্যবহারের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো যোগাযোগব্যবস্থাকে দায়ী করেনি।

এদিকে সাম্প্রতিক কয়েকটি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিভিন্ন সূত্রের দাবি ও গোয়েন্দা তথ্যের অনেক বিষয় এখনো তদন্তাধীন।

ঢাকা মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ও গ্রেপ্তার অভিযান আগে থেকেই চলমান রয়েছে। নতুন করে সারাদেশে তথ্যভিত্তিক তালিকা তৈরির উদ্দেশ্য হলো সংশ্লিষ্টদের অবস্থান শনাক্ত এবং মামলাসংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া।

পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপস বিভাগের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের নিয়ন্ত্রণে আনতে তালিকা করা হচ্ছে। এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ এবং তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তালিকা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি অব্যাহত থাকবে। আইন ভঙ্গের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০