ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।

এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সারজিস আলম বলেন, ‘বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চরিত্র দেখা যাচ্ছে; আগামীতে এর চেয়েও বেশি ফ্যাসিবাদী আচরণের প্রকাশ ঘটার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের পর এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য হবে দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।’

তিনি বলেন, ‘২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। সে লক্ষ্যেই নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।’

এনসিপির ব্যানারে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের সংগঠিত হয়ে দলের কমিটিতে যুক্ত হওয়ার এবং যোগাযোগ করার আহ্বান জানান সারজিস আলম।

চট্টগ্রামের নগর সমস্যা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বর্ষা শেষ হয়ে শরৎ ও শীত এলেই মেয়র, এমপি ও প্রশাসনের জলাবদ্ধতার কথা মনে থাকে না। পরবর্তী বর্ষা এলে আবার লোক-দেখানো কাজ বা নাটক করার জন্য হাঁটু কিংবা কোমর পানিতে নেমে ছবি-ভিডিও করা হয়।’

তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে দাবি, চট্টগ্রামের জলাবদ্ধতা ও বেহাল সড়ক নিয়ে যেন শুধু লোক-দেখানো কাজ না করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে নগরের রাস্তাঘাট ও আবাসিক এলাকার যে অবস্থা, তাতে অসুস্থ মানুষের হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই নিরাপদ বলে মনে হয়।’

দ্রুত চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।

 

 

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০