লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চা’পায় অটোরিকশার দুই যাত্রী নি’হত এবং অন্তত পাঁচজন আ’হ’ত হয়েছেন। শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নি’হ’তরা হলেন জহুরুল ইসলাম (৫২) ও আব্দুল মজিদ।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাকে চা’পা দিয়ে একটি মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই দুজন মা’রা যান। আ’হতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাতীবান্ধা থানার ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে ধরার চেষ্টা চলছে। নি’হ’তদের ম’রদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।