
গা’জার কিছু ফিলিস্তিনির বেঁচে থাকার অধিকার নেই এবং তারা ‘মানুষও নয়’-এমন মন্তব্য করেছেন ই’স’রা’য়ে’লের উ’গ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এক সাবেক জিম্মির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি গা’জায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে হ’ত্যার পক্ষে মত দেন।
বেন গিভির বলেন, শুধু ই’স’রা’য়ে’লের জন্য হু’ম’কি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, গা’জার আরও কিছু মানুষকে হ’ত্যা করা উচিত। একইসঙ্গে গা’জা উপত্যকা পুরোপুরি ই’স’রা’য়ে’লের নিয়ন্ত্রণে নেওয়া এবং ফিলিস্তিনিদের ব্যাপকভাবে স্থানান্তরের কথাও বলেন তিনি।
তার এমন মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, যাদের তিনি ‘স’ন্ত্রা’সী’ হিসেবে বিবেচনা করেন, তাদের একে একে হ’ত্যা করা উচিত।