ব্রেকিংঃ
Ajker Nogori Desk
১৪ অগাস্ট ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার

রাজধানীতে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করছেন।

ডিএমপির তথ্যমতে, নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি তল্লাশি কার্যক্রমও চলছে। নিরাপত্তা কার্যক্রমে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন (কুকুর) দল।রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছেন সিটিএসবি ও আইএডির সদস্যরা। ডিএমপির পাশাপাশি সার্বিক নিরাপত্তায় র‍্যাব ও সিআইডির অতিরিক্ত সদস্যরাও মাঠে কাজ করছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০