ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা আমার মাতৃসম, ভারতে থাকতে তাঁর কোনো স্ট্যাটাস লাগে না:রাহুল গান্ধী!

শেখ হাসিনা আমার মাতৃসম, ভারতে থাকতে তাঁর কোনো স্ট্যাটাস লাগে না:রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক:-
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংহতি প্রকাশ করে এক আবেগঘন ও জোরালো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের জন্য কোনো আনুষ্ঠানিক স্ট্যাটাস বা পদের প্রয়োজন নেই, কারণ তিনি তাকে ‘মাতৃসম’ বলে শ্রদ্ধা করেন।

সম্প্রতি ভারতের রাজনৈতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, “শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত আছে। সারা ভারতবর্ষ শেখ হাসিনার পাশে আছে।”

রাহুল গান্ধী আরও উল্লেখ করেন, ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে শেখ হাসিনাকে সম্মান জানানো এবং তাঁর পাশে থাকা ভারতের নৈতিক দায়িত্ব। তাঁর মতে, ভারত-বাংলাদেশ সম্পর্কের যে উচ্চতা শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন, তা ভারত সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকেই তাঁর ভারতে থাকা এবং তাঁর ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছিল। ভারতের সরকারি এবং বিরোধী দল—উভয় পক্ষই জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনার পাশে থাকার বিষয়ে একমত হয়েছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের পর বিষয়টি আরও স্পষ্ট হলো যে, দিল্লির রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখনো অটুট।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০