ব্রেকিংঃ
Ajker Nogori Desk
১৬ অগাস্ট ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ৫ আগস্টের কনফারেন্সের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। তিনি জানান,, এই সফর হওয়ার আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা প্রয়োজন।

তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা ও জল্পনার পর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের কারণে এই প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে।’

‘এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন’, যোগ করেন তিনি।

শহীদুল করিম জানান, ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্য পলাতক ব্যক্তিদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর এবং শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফেরত পাঠাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও অন্য পলাতক অপরাধীদের দেশে ফেরত পাঠানো এবং আমাদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওসমান হাদির অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০