ব্রেকিংঃ
মিরপুর প্রতিনিধি : তুষার
১৪ অগাস্ট ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির

মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমি

 

জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে শিশু-কিশোরসহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো। কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে।’

জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির।

 

এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আসলে বিরোধী দল সফল হয় না। সফল হয় সরকার। সরকারকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হলো বিরোধী দলের। সরকার যদি উদ্যোগ নেয়, অবশ্যই আমরা সহযোগিতা করব।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০