আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ.
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় অফিসে আয়োজিত পরিচিতি সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়.
প্রার্থীরা হলেন—
ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলার সাবেক সভাপতি তাওহীদ হাসান রুমি (তুষখালী ইউনিয়ন).
জামায়াত ইসলামীর রুকন সদস্য মাওলানা মেহেদি হাসান (ধানিসাফা).
রুকন সদস্য মো. নুরুল আমিন (মিরুখালী).
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান (দাউদখালী).
জামায়াত ইসলামীর রুকন সদস্য এবং মঠবাড়িয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম জমদ্দার.
বেতমোর রাজপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি এসএম নজিবুর রহমান মাস্টার.
আমড়াগাছিয়ায় রুকন সদস্য ইয়াকুব আলী খাঁন.
জামায়াতের আমীর আঃ মালেক মীর (সাপলেজা).
রুকন সদস্য আরিফ বিল্লাহ (হলতা গুলিশাখালী).
ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলার সাবেক সভাপতি মেহেদি হাসান (বড়মাছুয়া).
উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন. এ সময় পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আ. রব, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আফজাল হোসাইন উপস্থিত ছিলেন. অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবুল কালাম আজাদ.