মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর):
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে একটি অনাড়ম্বর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা মঈনের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মঈন। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তাঁর জন্মদিনে এই সামান্য কেক কাটার মাধ্যমে আমি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।”
আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কেক কাটা কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।