মঠবাড়িয়ায় ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিওতে লাইক দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. মামুন অর রশিদ তালুকদার তার ইনডেক্স নং- ঘ১১১৮০২৮ প্রধানমন্ত্রীকে কটুক্তি করা একটি ভিডিওতে লাইক দেয়ায় কারনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, গত ০৯.০৮.২৬ তারিখ মো. মামুন অর রশিদ তালুকদার ভোলা মিশন নামে ফেইজবুকে একটি পেইজে “সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান” “খেলা জমে গেছে” শীর্ষক ভিডিওতে লাইক দিয়েছেন।
মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল ২১.০৯.২৬ তারিখ স্বাক্ষরিত অফিস আদেশে (স্মারক নং-৩৬/২৬) সহকারী শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার কে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে অভিযুক্ত শিক্ষককে ২ বার কারণ দর্শাণো নোটিশ প্রদান করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, অভিযোগের পরবর্তী তদন্ত/নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময় তার বেতন ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
বরখাস্তকৃত শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার জানান, গত ০৯.০৮.২৬ তারিখ রাতে তার ফেইজবুক নিউজ ফিডে স্ক্রল করার সময় একটি ভিডিওতে অসাবধনতাবশত আঙ্গুলের ডাবল ট্যাব পড়ে লাইক হয়ে যায়। পরে ভিডিওটি আপত্তিকর বুঝতে পেরে লাইক প্রত্যাহার করি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল জানান, একজন শিক্ষক হয়ে প্রধানমন্ত্রীকে কটুক্তি করা ভিডিওতে লাইক দিয়ে তিনি নৈতিকভাবে অন্যায় করেছেন। বিষয়টি সুষ্ঠ তদন্তে স্বার্থে তাকে ২১ সেপ্টেম্বর (সোমবার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে তিনি জানান।