রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকায় দুটি বো’মা’সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জুয়েল নামে এক ব্যক্তিকে আ’ট’ক করা হয়েছে।
রোববার ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর মহসিন মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আ’ট’ক জুয়েল সাংগঠনিকভাবে ‘ওস্তাদ’ নামে পরিচিত। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। আ’ট’ক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বোমাসদৃশ বস্তু দুটির উৎস ও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় সংগঠনের বিষয়ে আ’ট’ক ব্যক্তি এখনো কোনো তথ্য স্বীকার করেননি। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।