বিশেষ প্রতিনিধি, মঠবাড়িয়া:
পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি। তিনি মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তিনি সম্প্রতি মণ্ডপগুলোর দায়িত্বশীলদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
অনুদানপ্রাপ্ত উল্লেখযোগ্য মণ্ডপসমূহ:
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সার্বজনীন এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে বিএনপি নেতা কামাল মুন্সির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কর্মকার, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিমল কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই মেলবন্ধন উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে।
অনুদান প্রদানকালে বিএনপি নেতা নাজমুল হোসেন কামাল মুন্সি বলেন, “উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও এতে সব ধর্মের মানুষের মিলনমেলা ঘটে। উৎসব যেন সবাই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।”