অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় তিন ফি’লি’স্তি’নি পরিবারের বাড়ি টানা পাঁচ দিন অবরুদ্ধ রাখার প্রতিবাদে ফি’লি’স্তি’নি, বিদেশি ও বামপন্থি ই’স’রা’য়ে’লি কর্মীরা বি’ক্ষো’ভ করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাস আল-আইন এলাকায় তারা জড়ো হয়ে অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার, পানি ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
তবে ই’স’রা’য়ে’লি সেনারা এলাকাটিকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করে বি’ক্ষো’ভ’কারীদের বাধা দেয়। এরপরও তারা কোনোভাবে প্রয়োজনীয় সামগ্রী বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার থেকে কয়েক ডজন ই’স’রা’য়ে’লি দখলদার তিনটি বাড়ি ঘিরে অ’ব’রোধ চালিয়ে যাচ্ছে। তারা সড়ক বন্ধ করে দিয়েছে এবং খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিচ্ছে। ফি’লি’স্তি’নি’দের অভিযোগ, পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবারগুলোর আ’শ’ঙ্কা, তাদের এলাকা ছাড়তে বাধ্য করে বাড়িঘর দখলের উদ্দেশ্যেই এই অবরোধ চালানো হচ্ছে। গা’জা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এমন ঘটনা ও বসতি স্থাপনকারীদের হা’ম’লা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।