জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রোববার সন্ধ্যায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নূর বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তার দাবি, দলটির উত্থান দেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলতে পারে। একই সঙ্গে জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি। সরকারবিরোধী রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে নূর বলেন, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রাখা প্রয়োজন। এ সময় তিনি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাও নিয়ে কথা বলেন।