সাংবিধানিক প্রক্রিয়া এবং সরকারের নীতিমালা অনুসরণ করেই স্থানীয় সরকারের পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। রবিবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই এসব নির্বাচনের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে এবং অনিয়ম-দুর্নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলজিআরডি মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হলে দেশের সার্বিক ব্যবস্থাপনা ঠিক থাকবে উল্লেখ করে তিনি দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।