ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে শ্যামকুড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে অভিযুক্ত এখলাস উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের ভাষ্য, এখলাস উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মাকে নির্যাতন করতেন। শ্যামকুড় ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে নেশার জন্য মায়ের কাছে টাকা চান এখলাস। টাকা না পেয়ে একপর্যায়ে কাঁচি দিয়ে মায়ের গলা কেটে দেন বলে অভিযোগ। পরে ছোট ছেলের স্ত্রী খাবার দিতে এসে শখের বানুকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন।এদিকে ঘটনার পর এখলাস পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Facebook Comments Box
সর্বশেষ
জনপ্রিয়
মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার
১
৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের
২
পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার
৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত
৪
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু
৫
বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”
৬
বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ
৭
পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার
৮
বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
৯
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
১০
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
১১
দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ
১২
চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?
১৩
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা
১৪
লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি
১৫
খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট
১৬
মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।