ব্রেকিংঃ
বরিশাল জেলা প্রতিনিধি : রিপন
১৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক হয়েছেন। গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানা এলাকায় অভিযান বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করাসহ দুই চোরকে হেফাজতে নেওয়া হয়। এই সফল অভিযানে নেতৃত্ব দিয়েছেন বরিশাল বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ তৌফিক ফেরদৌস শোভন।

বন্দর থানা পুলিশ জানায়, মোটরসাইকেল দুটি তাদের আওতাধীন এলাকা থেকে চুরি হয়। এই ঘটনায় মালিক মো. আরিফ বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়। মামলাটি পুলিশ তদন্ত শুরু করে এবং একপর্যায়ে নিশ্চিত হয় মোটরসাইকেল দুটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আছে।

বৃহস্পতিবার থানা পুলিশের এসআই শেখ তৌফিক ফেরদৌস শোভনের নেতৃত্বে একটি টিম সেখানে পৌছে যায়। এবং তারা টুঙ্গিপাড়া পুলিশের সহযোগিতায় মোটরসাইকেল দুটি উদ্ধার করাসহ দুই চোর শ্রীরামকান্দির বাসিন্দা সোহেল আরমান শরীফ (৫০) এবং শিমুল সরদারকে (২৬) হেফাজতে নেয়।

মোটরসাইকেল উদ্ধারসহ ২ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, আটক দুইজনকে শুক্রবার আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০