সারাদেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগিরই বদলি কার্যক্রম শুরু হবে, এরপর নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, শিক্ষকদের অবসর ভাতা প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং নিয়োগের প্রস্তুতিও এগিয়ে চলছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদে নিয়োগের আইনি জটিলতা নিরসন করা হয়েছে।
এছাড়া পাবলিক স্কুলগুলোর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার মা’ম’লাও নিষ্পত্তি হয়েছে। শিগগিরই এসব পদের ভাইভা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।