কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আমির হামজা। তিনি বলেন, ‘এখানকার সরকারই আমি।’ এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। এদিন জামায়াতে ইসলামীর লাঠি মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেন। মিছিলটিতে কয়েকজন নেতাকর্মীর হাতে লাঠি ও বেসবল ব্যাট দেখা যায়। সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনও বক্তব্য রাখেন।