বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন পয়েন্টে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বরগুনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান-এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করছেন।
অনুষ্ঠান ও ফেসবুক বার্তায় সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, “এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই দেশ আওয়ামী লীগের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে বরগুনার মাটিতে কোনো অপশক্তির ঠাঁই হবে না। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ইতিহাসের এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। দেশের মানুষ এখন বুঝে গেছেন যে, শেখ হাসিনাই তাদের প্রকৃত আপনজন। ইনশাআল্লাহ, ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি কোটি মানুষ তাকে বরণ করে আনবেন। দেশের এই ক্রান্তিলগ্নে দেশকে বাঁচাতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।