স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের প্রথম ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণ করবে, তবে সরকারের বিভিন্ন উদ্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। তিনি বলেন, গত ছয় মাসে সংস্কার কার্যক্রম, জনকল্যাণমূলক পদক্ষেপ এবং বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার সফলতা দেখিয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি টার্মিনাল স্থাপন, নতুন গ্যাস অনুসন্ধান এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের ১৮০ দিনের অর্জনের বিস্তারিত বিবরণ শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।