লিবিয়া থেকে অবৈধপথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির সংকটে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুনামগঞ্জের পাঁচ যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর দীর্ঘসময় সাগরে আটকে ছিলেন তারা। পরে মিশরের মারসা মাতরুহ উপকূল থেকে ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।