মঠবাড়িয়া-পাথরঘাটা রুটে বাসের নতুন ভাড়া নির্ধারণ: ঢাকা ৭০০ ও চট্টগ্রাম ১০০০ টাকা
জ্বালানি তেল ও গাড়ির যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির মুখে আগামী ১ সেপ্টেম্বর থেকে মঠবাড়িয়া, পাথরঘাটা ও চরদোয়ানি ভায়া চরখালী রুটের ঢাকা ও চট্টগ্রামগামী বেসরকারি বাসে যাত্রীপ্রতি ১০০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। নতুন দর অনুযায়ী ঢাকা রুটে ভাড়া ৭০০ টাকা এবং চট্টগ্রাম রুটে ১০০০ টাকা করা হয়েছে, যা সরকার নির্ধারিত হারের (ঢাকা ৯০২ টাকা ও চট্টগ্রাম ১৫০০ টাকা) চেয়ে এখনও অনেক কম।
শ্রমিক ও কাউন্টার প্রতিনিধিদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক খরচ বৃদ্ধি পাওয়ার পরও যাত্রীদের সাধ্য ও সুবিধার কথা বিবেচনা করেই সর্বনিম্ন এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।