ব্রেকিংঃ
পিরোজপুর প্রতিনিধি : মাইনুল ইসলাম
২৪ অক্টোবর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

​পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) দাফন ও গার্ড অব অনার প্রদানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে শেষ পর্যন্ত গোপনে পুলিশ লাইন্সে তাঁকে গার্ড অব অনার প্রদান করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​শনিবার (আজ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অনার প্রদানের জন্য মানিক পশারীর মরদেহ আনা হলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তাতে বাধা প্রদান করেন। পরবর্তীতে বিকেল ৪ থেকে ৫টার দিকে পুলিশের ব্যবস্থাপনায় পুলিশ লাইন্সের অভ্যন্তরে গোপনে তাঁর গার্ড অব অনার সম্পন্ন করা হয়।

​মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন গেজেটেড মুক্তিযোদ্ধা।

​পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মানিক পশারী আত্মগোপনে ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর মেয়েজামাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে গত দুই মাস ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর শনিবার সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

​মৃত্যুর পর দুপুরে মরদেহ পিরোজপুর সদর উপজেলায় আনা হলে সেখানে জামায়াত নেতাকর্মীদের বাধার সম্মুখীন হতে হয়। মানিক পশারীর মেয়েজামাই ফারুক হোসেন অভিযোগ করে বলেন, “সকাল ১০টায় উনি মারা যাওয়ার পর দুপুর ১২টায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসি। আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়। সাধারণ একটি অ্যাম্বুলেন্সে কোনো বরফ ছাড়া ৪-৫ ঘণ্টা মরদেহ ফেলে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়। এখন নিজ এলাকায় কীভাবে লাশ দাফন করব, সে ব্যাপারে ইউএনও কোনো দায়িত্ব নেননি।”

​এদিকে পিরোজপুরে মানিক পশারীর লাশ দাফন ও গার্ড অব অনার দেওয়ার তীব্র বিরোধিতা করেছে জেলা জামায়াত। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক বলেন, “মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তাঁর লাশ দাফন করতে দেওয়া হবে না।”

​তবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম জানান, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

​এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় দাফন সংক্রান্ত বিষয়ে উত্তেজনা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে মরহুমের পরিবার।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০