ব্রেকিংঃ
ঝালকাঠি প্রতিনিধি : ইমন শেখ
১৪ অগাস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ৭ বিষয়ে ফেল করায় নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী সাময়িক পরীক্ষায় সাতটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম দীপ্রজিৎ পাল (১৬)। সে ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি-কাটপট্টি এলাকার গৌতম পালের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয়ে সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দীপ্রজিৎ সাতটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রাত ১টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীপ্রজিতের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে মানসিক চাপ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মামলা না করার বিষয়ে লিখিত অঙ্গীকার দেওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০