বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ পাঠ করাবেন। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া নতুন রাষ্ট্রপ্রধানের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ থেকেই তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্বভার গ্রহণ করছেন।