দেশে হামের ভয়াবহ প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত ও উপসর্গভিত্তিক মিলিয়ে মোট প্রাণহানি বেড়ে ৯০২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ৮০০ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে।