ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার শীর্ষ থেকে রাজপথ, আন্দোলন থেকে কারাগার-বহু বাঁক পেরিয়েছিলেন তিনি। প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে না যাওয়ার কারণে বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কেবল একটি দলের নেতৃত্ব দেওয়ার ইতিহাস নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির নানা উত্থান-পতনেরও অংশ। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, সরকার পরিচালনা, বিরোধী দলের আন্দোলন এবং রাজনৈতিক প্রতিকূলতা-প্রায় প্রতিটি অধ্যায়েই তার উপস্থিতি ছিল দৃশ্যমান। রাজপথে যার রাজনৈতিক উত্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে খালেদা জিয়া রাজপথের অন্যতম প্রধান নেত্রী হিসেবে সামনে আসেন।

এরশাদবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থানে নিয়ে যায়। ১৯৯০ সালের গণআন্দোলনের পর দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হলে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান আরও দৃঢ় হয়। ১৯৯৬ সালের জুনের নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের এই সময়টিতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপির সাংগঠনিক ভিত্তিও আরও বিস্তৃত হয়। আপসহীনতার রাজনীতি খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি।

খালেদা জিয়ার দৃঢ়তার বর্ণনা দিতে গিয়ে রিজভী বলেন, তিনি ‘হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে’ দৃঢ় পায়ে এগিয়ে গেছেন এবং নিজের অঙ্গীকারে অটল থেকেছেন। বিএনপির নেতাকর্মীদের কাছে রিজভীর এই বক্তব্য যেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটি সংক্ষিপ্ত প্রতিচ্ছবি-আঘাত এসেছে, প্রতিকূলতা এসেছে, কিন্তু নেতৃত্বের প্রশ্নে তিনি পিছিয়ে যাননি। শুধু বিএনপির নেত্রী নন, একটি রাজনৈতিক আবেগ দীর্ঘ রাজনৈতিক পথচলায় খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন থেকে দলের রাজনৈতিক আবেগের কেন্দ্রে পরিণত হয়েছেন। দলটির নেতাকর্মীদের কাছে তার নাম উচ্চারিত হয় গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে। তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো ক্ষমতায় থাকাকালীন যেমন তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন, ক্ষমতার বাইরে থাকলেও তার রাজনৈতিক প্রভাব কমেনি।

এবারের জন্মদিনে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়াকে স্মরণ করছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে আয়োজন করা হয়েছে কর্মসূচি। তবে জন্মদিনের আনুষ্ঠানিকতার চেয়েও বিএনপির নেতাকর্মীদের কাছে এই দিনটি একজন নেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করার দিন। যে নেত্রী তাদের কাছে গণতন্ত্রের প্রতীক, যার রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে আন্দোলন-সংগ্রামের অসংখ্য স্মৃতি। সময়ের সঙ্গে বাংলাদেশের রাজনীতির অনেক চরিত্র বদলেছে, অনেক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু খালেদা জিয়ার নাম এখনো দেশের রাজনীতিতে প্রবলভাবে উচ্চারিত হয়। কারণ তার রাজনৈতিক জীবন কেবল ক্ষমতায় থাকা বা না থাকার হিসাব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ আন্দোলন, ত্যাগ, প্রতিকূলতা এবং একটি রাজনৈতিক দলের কয়েক দশকের ইতিহাস।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০