বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চের আগামী রোববারের (১৬ আগস্ট) কার্যতালিকায় মামলাটি ২২ নম্বরে রাখা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরপরই শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানির কার্যক্রম শুরু হতে পারে।