চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল ও তালিকা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তালিকায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।এ নিয়োগ বাতিলের দাবিতে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীরা।