জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ ম’র্মা’ন্তি’ক ঘটনা ঘটে।
নি’হ’ত সমিরন বেগম ওই এলাকার মৃ’ত গোলাপের স্ত্রী। স্বজনদের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় তিনি বাড়ির পাশের একটি গাছের নিচে বসে ছিলেন। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আ’হ’ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
স্থানীয় সাবেক কাউন্সিলর এস এম কানন জানান, লোডশেডিংয়ের কারণে স্বস্তি পেতে গাছের নিচে বসেছিলেন বৃদ্ধা। হঠাৎ গাছ ভেঙে পড়ায় এ দু’র্ঘ’ট’না ঘটে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।