ব্রেকিংঃ
স্টাফ রিপোর্টার
১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। এছাড়া বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ ও সারাদেশে আলোচনা সভার কর্মসূচিও রয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০