ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় – ইলিয়াস হোসেন মাঝি

ধর্ষণ ! বিচারের বাণী নিভৃতে কাঁদে রাষ্ট্রের ব্যর্থতায় ! অপরাধের সামাজিক প্রতিরোধে ঘাটতির দায় সমাজের ! ব্যাক্তির দোষ অনেকটাই পরিবারের ! ধর্ষণের দায় ও নিতে হবে এই তিন পক্ষকেই।

নিজস্ব প্রতিনিধি;

ধর্ষণ হল সম্মতি ছাড়া বল প্রয়োগের মাধ্যমে ঘটিত একটি জঘন্য যৌন নিপীড়ন ও অপরাধ। যা মানবতার চরম লঙ্ঘন। এটি কেবল শারীরিক নির্যাতন নয় বরং শিকারের মানসিক ও সামাজিক জীবনকে চিরতরে ধ্বংস করে দেয়। সমাজ থেকে এই অপরাধ দূর করতে কঠোর আইন প্রয়োগ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা অপরিহার্য।

অপরাধী সে যে বয়সেরই হোক, তাকে পাকড়াও করার দায়িত্ব পুলিশের। বিচার করবেন আদালত। তাই শুধুই পিতা-মাতার দোষ খুঁজে বেড়ালেই কর্তব্য কর্ম শেষ হয়ে যায় না। কেননা অপরাধ হয়ে গেলে দায়িত্ব চলে আসে নিরাপত্তা প্রশাসন ও বিচারালয়ের হাতে। তাই ধর্ষকের মতো অপরাধী ধরার বিষয় দক্ষতার পরিচয় দিতে হবে পুলিশকে। করতে হবে যথাযথ তদন্ত। আর অপরাধ চূড়ান্ত করবে আদালত। ধর্ষকের সাজা কেমন হবে সেটার এখতিয়ার ও তাদের। কিন্তু অপরাধীকে যদি ধরাই না যায় কিংবা তদন্ত ও বিচার কাজ যদি বছরের পর বছর চলে যায় তবে সে ভুক্তভোগীর ভোগান্তির মাত্রা লম্বাই হতে থাকে।

পুলিশ ও আদালতের বেলায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রধান ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে। কারণ বর্তমান ব্যবস্থায় সবকিছু সার্বভৌম রাষ্ট্রের অধিকারে। ধর্ষণের দায় ও তাই কোন ক্রমেই এড়াতে পারে না সে। কারণ ধর্ষক ও তারই নাগরিক। তাকে সুনাগরিক করতে না পারার ব্যর্থতা পরিবার ও সমাজের শুধু নয়, রাষ্ট্রেরও বটে।

ধর্ষণ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এটি ব্যক্তির স্বাধীনতা, সম্মান এবং মৌলিক মানবাধিকারের উপর সরাসরি আঘাত। দিন দিন এই সামাজিক ব্যাধিটি বৃদ্ধি পাওয়ায় আজ নারী ও শিশুদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে ছিল অনেক ধর্ষক ও। তাদের শিকার হয় অন্তত দুই লক্ষ ত্রিশ হাজার নারী। নিপীড়িত এই নারীদের সম্মান জানাতে গিয়ে এদেশের অনেক বক্তার দল প্রায়ই সম্ভ্রমহানি শব্দটি প্রয়োগ করে থাকেন। এখানে সম্ভ্রামহানি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ধর্ষকের লজ্জার ভাগ নিতে হয় ধর্ষণের শিকার নারীকেই। অথচ অন্য যেকোন অপরাধের বেলায় দোষ বলুন, লজ্জা বলুন সবই অপরাধীর।

ধর্ষণের কারণ –

১/ নৈতিকতার অবক্ষয়: সমাজের ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।
২/ আইনের প্রয়োগের দীর্ঘসূত্রতা: বিচার হীনতার সংস্কৃতি ও অপরাধীদের যথাসময়ে শাস্তি না হওয়া। ৩/ পর্নোগ্রাফি ও অপসংস্কৃতি: অবাধ তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং কুরুচিপূর্ণ বিনোদন যুব সমাজকে বিপথগামী করছে।
৪/ পুরুষ তান্ত্রিক মানসিকতা: নারীর প্রতি অবমূল্যায়ন এবং ক্ষমতার অপব্যবহার করার মানসিকতা।

সমাজ এর প্রভাব –

১/ শারীরিক ক্ষতি: শিকারকে মারাত্মক শারীরিক আঘাত, জটিল রোগ এবং অনেক ক্ষেত্রে অবাঞ্চিত গর্ভধারণের শিকার হতে হয়।
২/ মানসিক ট্রমা: ভুক্তভোগী আজীবন ভয়, লজ্জা, বিষন্নতা, মানসিক অবসাদ এবং মানসিক অবসাদ বা ট্রামার মধ্যে থাকে।
৩/ সামাজিক অবক্ষয়: সমাজ অনেক সময় অপরাধীকে বাদ দিয়ে ভুক্তভোগীকে দোষারোপ করে যা পরিস্থিতি আরো জটিল করে তোলে।

প্রতিকার ও প্রতিরোধ –

১/ কঠোর আইন ও দ্রুত বিচার: ধর্ষণ রোধে বিদ্যমান আইনের নিরপেক্ষ ও দ্রুত প্রয়োগ নিশ্চিত করতে হবে।
২/ সামাজিক আন্দোলন: অপরাধীদের সামাজিক ও আইনগতভাবে বয়কট করতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে।
৩/ সচেতনতা বৃদ্ধি: পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও নারীর সম্মান বোধ শেখাতে হবে।

ধর্ষণ কোনো সাধারণ অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি নিরাপদ বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে হবে।

লেখক:
মোঃ ইলিয়াস হোসেন মাঝি
কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০