ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ২০ আগস্ট ২০২৬ তারিখে বঙ্গভবনে তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।আজ ২০ আগস্ট জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতায় বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন থেকে তাঁর শেষ কার্যদিবস সমাপ্ত করে বিদায় নেন।