ব্রেকিংঃ
বরিশাল জেলা প্রতিনিধি : রিপন
২১ অগাস্ট ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বার্তা সম্পাদক ফোরাম এর নতুন কমিটি গঠন

বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক জিয়া শাহীন (দৈনিক বরিশাল প্রতিদিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বেলায়েত বাবলু। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে বেলায়েত বাবলু (দৈনিক বরিশাল প্রতিদিন) সভাপতি, খান রুবেল (দৈনিক মতবাদ) সাধারণ সম্পাদক এবং ফাহিম ফিরোজ (দৈনিক বাংলাদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন আমিনুল শাহিন (দৈনিক আজকের বরিশাল), কে.এম. নয়ন (দৈনিক বরিশালের আজকাল) ও আসাদুজ্জামান মুরাদ (দৈনিক বরিশাল মুখপত্র)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সৈয়দ বাবু (দৈনিক আজকের বার্তা) ও প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল)। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমেদ বায়েজিদ (দৈনিক আমাদের বরিশাল)। এছাড়া কোষাধ্যক্ষ লিটন বাইজিদ (দৈনিক ভোরের অঙ্গীকার), তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ (দৈনিক আজকের সুন্দরবন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী (দৈনিক আজকের সময়ের বার্তা) এবং ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন (দৈনিক কলামের কন্ঠ) দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন এম.আর শুভ (দৈনিক সত্য সংবাদ) এবং সহ-দপ্তর সম্পাদক মুরাদ হোসাইন (দৈনিক দখিনের কন্ঠ)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন—জিয়া শাহীন (দৈনিক বরিশাল প্রতিদিন), পথিক মোস্তফা (দৈনিক কীর্তনখোলা), জসিম জিয়া (দৈনিক আজকের পরিবর্তন), জে. খান স্বপন (দৈনিক বরিশালের আজকাল), হুমায়ুন কবির রোকন (দৈনিক মতবাদ), মশিউর মন্টু (দৈনিক ভোরের অঙ্গীকার), রিপন হাওলাদার (দৈনিক দখিনের মুখ) ও এইচ.আর হিরা (দৈনিক হিরন্ময়)। কমিটি ঘোষণাকালে নবনির্বাচিত সভাপতি বেলায়েত বাবলু বলেন, একটি সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বার্তা সম্পাদকরা। সংবাদ যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বেলায়েত বাবলু আরও বলেন, বিশেষ করে সংবাদ যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বার্তা সম্পাদকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে। ফোরামের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত মতবিনিময়, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের ওপরও গুরুত্ব দিতে হবে। সভায় নবীন ও অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে সমন্বয় তৈরি করে একটি শক্তিশালী পেশাজীবী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘বার্তা সম্পাদক ফোরাম’ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়; বরং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করবে। সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০