ব্রেকিংঃ
বিশেষ প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বরিশালে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎমুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত হলো “English Carnival 2026”। Kabbo’s English Point-এর আয়োজনে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল শিক্ষার্থীদের ইংরেজি বক্তব্য, বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের পরিবেশনা, কসপ্লে, র‍্যাম্প ওয়াক, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সংগীত এবং পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানের বিশেষ পর্বে Kabbo’s English Point-এর Founder & CEO Imtiaz Ahmed Khan Kabbo তাঁর ব্যক্তিগত ও পেশাগত যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন উদ্যোগ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

এই আয়োজন থেকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় Kids’ English Level 1-এর নতুন বই। পাশাপাশি ঘোষণা করা হয় ভবিষ্যৎমুখী শিক্ষা উদ্যোগ Learning Point, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ICT, Artificial Intelligence ও Digital Skills-ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করা হবে। Learning Point-এর ICT Faculty হিসেবে Gazi Hadiuzzaman এবং AI Faculty হিসেবে Nayamul Roni-কে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে kabbosenglishpoint.com ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে Transfotech Student Services (TSS)-এর সহযোগিতায় ঢাকার উত্তরায় Kabbo’s English Point-এর নতুন শাখা চালুর ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব National Olympiad আয়োজনের পরিকল্পনাও প্রকাশ করা হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল NaamDaak নামের নিজস্ব Creative & Advertising Agency-এর যাত্রা শুরু। প্রতিষ্ঠানটি Branding, Advertising, Ad Production, Content Creation, Model Hiring, Influencer Collaboration, Social Media Campaigns ও Creative Strategy-সহ বিভিন্ন সৃজনশীল ও ব্র্যান্ডিং সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে বিভিন্ন Sponsor, Partner ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি Kabbo’s English Point-এর শিক্ষক ও টিম সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের মতে, English Carnival শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের শেখা, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ।

Kabbo’s English Point ভবিষ্যতে দেশের আরও শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০