মানিকগঞ্জ সদর উপজেলার বরাই এলাকায় প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. দিনা (দিদার) নামে এক যুবক। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে তিনি ও তার সহযোগী স্বাধীন গোপনে রামপ্রসাদ ঘোষের বাড়ির পাশে দুটি পাইপগান পুঁতে রাখেন। পরে দিনা নিজেই পুলিশকে খবর দেন যে ওই বাড়িতে অস্ত্র লুকানো আছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করলে জিজ্ঞাসাবাদে পুরো চক্রান্তের কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় দিনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক সহযোগীকে ধরতে অভিযান চলছে।