ব্রেকিংঃ
সাংবাদিক শাহজাহান
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে পুকুরে বৃদ্ধার মরদেহ, ময়নাতদন্ত ছাড়াই দাফন ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

পিরোজপুর জেলার  মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে আপন মাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগস্ট মজিবর মেম্বারের বোন নূর বেগম (৪৯) বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মজিবর রহমান (৫৫) পাঠাকাটা গ্রামের (৯ নং ওয়ার্ড) মৃত আজহার আলী আকনের পুত্র। মজিবর রহমানের স্ত্রী লাইলী বেগম (৪৫) এ মামলার ২ নং আসামী।

মামলায় উল্লেখ করা হয়, ইউপি সদস্য মজিবর রহমান তার স্ত্রী লাইলী বেগমের প্ররোচনায় প্রায় সময়ই বৃদ্ধ মা সাফিয়া বেগমকে অকথ্য ভাষায় গালাগাল ও মারপিট করতো।বোন ভগ্নিপতি সহ আত্মীয় স্বজনের মধ্যে যারা এর প্রতিবাদ করতো তাদেরকে ওই বাড়িতে যেতে নিষেধ করা হতো।ইউপি সদস্য পেশাগত কারনে সারাদিন বাড়ির বাইরে থেকে বাসায় ফিরলে তার স্ত্রী বৃদ্ধ মাকে নিয়ে নালিশ ও বিচার দিত।তখন সে রাগান্বিত হয়ে মা সাফিয়া বেগমকে গালাগালি ও মারপিট করতো।

ঘটনার দিন আসামীরা ৪/৫ জন অজ্ঞাত আসামীদের নিয়ে বসত ঘরের উত্তর পশ্চিম কোনের রুমে হত্যা করে লাশ পুকুরের ঘাটলার নিচে রেখে দেয়।কিছু সময় খোঁজাখুঁজির নাটক করে গত বছরের ৩১ অক্টোবর রাত ৪টার দিকে পুকুরের ঘাটলার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মারা যাওয়ার কোন আলামত না থাকায় তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। ইসলামী শরিয়ত অনুযায়ী দাফনের পূর্বে গোসল করানের সময় গোসলদাতারা বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের মাথায় জখমের চিহ্ন এবং ডান বাহুর পিছনে আঘাতের চিহ্ন দেখতে পায়।

এ ব্যাপারে ৪ নং দাউদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শারমিন আক্তার জানান, মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম।সেখানে উপস্থিত লোকজনকে বৃদ্ধা সাফিয়া বেগমের মৃত্যু নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। মৃত্যটি স্বাভাবিক নয় বলে মনে করেছেন অনেকেই।

অভিযুক্ত ইউপি সদস্য মজিবর রহমান জানান,মামলার বাদী নূর বেগম আমার আপন বোন।কয়েক মাস আগে আমার ওই বোনের ছেলে রাসেল সরদার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।এ ঘটনায় তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। মঠবাড়িয়া থানার মামলা নং-১১ তারিখ-৮/৮/২০২৬ খ্রি. এতে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দাঁড় করিয়েছে।

Show quoted text

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০