মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেন। পূর্ববর্তী আইনজীবী মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ানোর পর আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামিপক্ষে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ৫ মার্চ আছিয়া ধর্ষণের শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দ্রুত বিচার শেষে ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। বর্তমানে মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি চলছে হাইকোর্টে।