শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে ১২ নম্বের রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্মায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়েছে। এর আগে শনিবার দিনভর সামাজিক যােগাযােগমাধ্যমে শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষের খাটের এক কোণে বসে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এরপর দলীয় নীতি আদর্শবিরােধী এবং সাংগঠনিক বিরাধী কার্যকলাপে জড়িত থাকার অভিযােগে শাওন খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা হয়েছে।