পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রামপুরহাটের হাততলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি কথিত সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। নোটে আশিস বন্দ্যোপাধ্যায় নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করেছেন এবং রাজনৈতিক জীবনে নানা অপমানের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।