ব্রেকিংঃ
Ajker Nogori Desk
১৪ অগাস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়হান রাফীর ‘লায়ন’ আর করছেন না জিৎ

রায়হান রাফীর সিনেমা ‘লায়ন’ নিয়ে অবশেষে মুখ খুললেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে সিনেমাটির ঘোষণা এলেও নানা কারণে এত দিন শুটিং শুরু হয়নি।এবার জিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিনেমায় আর অভিনয় করছেন না তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে সিনেমাটির খবর নিশ্চিত করেন। বড় বাজেট ও বৃহৎ পরিসরে নির্মাণের পরিকল্পনার কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী।তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

এদিকে আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউবারকে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি।এমনই এক সাক্ষাৎকারে ‘লায়ন’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জিৎ।সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল।মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।’

জিৎ জানান, সিনেমাটির কাজ পুনরায় শুরু করতে আগ্রহী ছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে জানান এই অভিনেতা।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। সে সময় রাফী জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এতে যুক্ত হওয়ার কথা ছিল।

তবে জিৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রায়হান রাফী।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত সিনেমা ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা হবে বলে জানা গেছে।

এ ছাড়া আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রাফীর ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খোঁড়া হলো সাঈদী মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর

১

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার প্রদান

২

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান সাঈদ-এর স্মরণে ১৫টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: ৪ নেতার নতুন দায়িত্ব, বিলুপ্ত ৭ পদ

৪

হামলার আশঙ্কায় বাংকারে যুবরাজ সালমান, রিয়াদে অনলাইনে পাঠদান ও সর্বোচ্চ সতর্কতা

৫

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা

৬

মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন বিএনপি নেতা কামাল মুন্সি

৭

না ফেরার দেশে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

৮

মঠবাড়িয়ায় কাশফুলের মাঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিনোদনকেন্দ্রের দাবি স্থানীয়দের

৯

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপিত

১১

ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন

১২

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

১৩

বরগুনায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করলেন নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ও নেতাকর্মীরা

১৪

মঠবাড়িয়া সরকারি কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে কেক কাটলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

১৫

কার্যক্রম স্থগিত আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ

১৬

গর্ভকালীন পড়াশোনা ও নবজাতক সন্তানকে সামলে সাফল্য, শেষ পর্যন্ত ভেরিফিকেশনে বাদ পিরোজপুরের সুমাইয়া

১৭

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

১৮

অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক

১৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রিয়াজ হাওলাদারের উদ্যোগে খাবার বিতরণ

২০