ব্রেকিংঃ
Ajker Nogori Desk
২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

এক নিহত পরিবারের স্বজনদের আহাজারি ছবি

 

 

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল ইসলাম (১৮) ও নাজমুল ইসলাম (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাচ্ছিলেন মঞ্জু। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জু পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি এবং তিনি আশিবিঘা এলাকার বাসিন্দা খোকন সানার ছেলে।মঞ্জুকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় নাজমুল নামের অপর এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা, যার ফলে তারও মৃত্যু হয়। নিহত নাজমুল স্থানীয় মনির শেখের ছেলে। একই স্থানে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে।এ প্রসঙ্গে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, জোড়া হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা এতে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

৭ উপজেলায় সাব জেল নির্মাণের প্রস্তাব চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের

পিরোজপুর জেলার মঠবাড়িয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নি’হ’ত

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

বরিশালে অনুষ্ঠিত হলো “English Carnival 2026”

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

পিরোজপুরে একাদিক মামলার আসামি অস্ত্র ও মাদকাসহ গ্রেপ্তার

বাংলাদেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১০

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

১৩

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

১৪

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৫

খড়ের গাদায় ডিলারের সার মজুত, বাজারে সংকট

১৬

মঠবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৭

আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার

১৮

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

১৯

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অ’স্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

২০