ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোলাইমান এর নেতৃত্বে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মানের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নবগ্রাম ইউনিয়ন এলাকায় গোপনে এই কেক কাটার আয়োজন করা হয়। নিষিদ্ধ সংগঠন নবগ্রাম ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সোলায়মানের নেতৃত্বে কেক কেটে আনন্দ উল্লাস করার কিছু ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উক্ত কেক কাটার অনুষ্ঠানে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এক সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও স্লোগান দেন এক পর্যায়ে নবগ্রাম ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান বলেন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন বিনিময় এই বাংলার মাটিতে এনে শেখ হাসিনা সরকারের পরিকল্পিত ২০৪১ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব। এবং খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাবো। এ সময় তারা জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান দিতে দেখা দেয় যায়।
স্থানীয় বিএনপি নেতাদের সাথে কথা বললে তারা বলেন যে তারা গোপনে কোথায় বসে কেক কাটছেন যা আমাদের জানা নেই। তারা বলেন প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে আমরা আশা রাখি।
এবং প্রশাসনের সাথে কথা বললে তারা বলেন তারা বিষয়টি তদন্তকরে ব্যবস্থা গ্রহণ করবেন।